ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ জুন রাজনগরের পরিবর্তে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসছেন প্রধানমন্ত্রী

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ সকাল ১১:৩১
ad003
জায়গা সংকুলান, যানজট ও নিরাপত্তার কথা চিন্তা করে রাজনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৭ জুন অনুষ্ঠিত হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ সূচি।  

শনিবার বিকেলে সমাবেশ স্থল পরিদর্শন করেন  সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তানভির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।  এছাড়া উপস্থিত ছিলেন, যারা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ অনেকে।

এর আগে তারা শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেন।  এখানেও প্রধানমন্ত্রী তারাক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

এদিকে রাজনগর উপজেলা থেকে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল সরিয়ে নেওয়ায় রাজনগর উপজেলার সাধারণ বিএনপি কর্মী  ও প্রবাসী নেতা কর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এর প্রতিবাদ করতে দেখা যায়।  তারা লিখেছেন, রাজনগর উপজেলায় প্রধানমন্ত্রীর আগমন হলে রাজনগর বাসীর সুখ দুঃখের কথা শুনতেন। কিন্তু সেটা দেখে এখন রাজনগর উপজেলা বঞ্চিত হলো। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT