ব্রাক্ষণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি দলীয় এমপি মুশফিকুর রহমানকে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। রবিবার সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফহুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। মুশফিকুর ত্রয়োদশ সংসদের বয়োজেষ্ঠ্য সদস্য।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, মুশফিকুর রহমান অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় আখাউড়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। এ খবরে বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে পোস্ট/স্ট্যাটাস দিয়েছেন।
আবুল মনসুর মিশন বলেন, কসবা-আখাউড়া আসনের বিএনপির এমপি মুশফিকুর রহমান এ নিয়ে দ্বিতীয়বারের মতো অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় সভাপতি হলেন। এর আগে ২০০১-০৬ সালে বিএনপি সরকারের সময়ে তিনি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
মুশফিকুর রহমান অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি হওয়া কসবা-আখাউড়া বিএনপির নেতকর্মীরা আনন্দিত।