শেরপুর জেলার ৫টি উপজেলা সহ পার্শবর্তী উপজেলার একমাত্র চিকিৎসা সেবাকেন্দ্র হিসাবে শেরপুর সদর হাহপাতালটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে | ২৫০ শয্যা সদর হাসপাতালটিতে দীর্ঘদিন থেকে আইসিইউ না থাকার ফলে রোগীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়ে আসছেন |
অবশেষে শেরপুর জেলা প্রশাসক মিজ& ফরিদা ইয়াসমিন স্বাস্থ্য খাতে ১০টি আইসিইউ হাসপাতালে শুভ উদ্বোধন ঘোষণা করে জনসাধারণের স্বাস্থ্য সেবা এক ধাপ এগিয়ে নিলেন |
শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক &এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা সহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।
জনসাধারণ এই হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা স্থাপন করার ফলে সরকার ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।