নেত্রকোণার মোহনগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ সম্মেলনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল সাদি চৌধুরী অপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. কিরণ খাঁ।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা শামীম। সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, ঢাকা মহানগর উত্তর যু্ব যুবদলের সহ সাধারণ সম্পাদক শরিফুল আলম (মাসুম), জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজ উদ্দিন তালুকদার, মোহনগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহাব্বায়ক জাহাঙ্গীর তালুকদার, সদস্য সচিব জীবন তালুকদার, পৌর যুবদলের আহাব্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহাম্মেদ খোকন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।