ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসা থেকে মো:শরিফুল ইসলাম(২১)নামে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গফরগাঁও পৌরশহরের ৮নং ওয়ার্ডের মাজারবাড়ি সড়কের বিলকিস ভিলা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । তিনি ন্যাশনাল ব্যাংক গফরগাঁও উপ-শাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন ।স নিহত ব্যাংক কর্মচারী শরিফুল ইসলাম ফুলবাড়িয়া উপজেলার দক্ষিন আন্দারিয়াপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়,প্রায় দুইবছর আগে ন্যাশনাল ব্যাংক গফরগাঁও উপ-শাখায় অফিস সহায়ক পদে চাকরিতে যোগদান করেন শরিফুল। এর পর থেকে পৌরসভার মাজারবাড়ি এলাকার বিলকিস ভিলা নামে একটি বাসার পঞ্চম তলার সিঁড়ি কোটার একটি ভাড়া নিয়ে একা বসবাস করতেন ।
বাসা মালিক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমান জানান,সকালে ব্যাংকের লোকজনের ফোন পেয়ে আমি শরিফুল ইসলামকে ডাকতে যাই।কোন সারা শব্দ না পেয়ে দরজায় ভেঙে দেখি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে ।
ন্যাশানাল ব্যাংক গফরগাঁও উপ শাখার ব্যাবস্থাপক অনুপম কুমার বকশি জানান, শরিফুল ইসলাম ২০২৩ থেকে এই উপ শাখায় অফিস সহায়ক পদে দৈনিক ভাতায়কর্মরত ছিলেন ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ও(সি) আ স ম আতিকুর রহমান বলেন, এক ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে ।