ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে খোয়াই নদীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ৯:৩০
ad003
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে খোয়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা ছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আব্দুল্লাহ। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ৪ দিন পর আজ তার মরদেহ ভেসে উঠল। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নদী থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের শনাক্তকরণের মাধ্যমে পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT