ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে ১০ পিচ ই-য়া-বাসহ মা-দক ব্যবসায়ী রুপালীর স্বামী গ্রেপ্তার

author
কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ৯:৩২
ad003
ঝিনাইদহ কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামের  নদীপাড়া এলাকা থেকে ইয়াবা সহ মিজানুর মিজান নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । গ্রেপ্তারকৃত মিজান হলেন নদীপাড়ার আলোচিত নারী মাদক ব্যবসায়ী রুপালী বেগমের স্বামী। 

সোমবার রাত ১০ টার সময় নদীপাড়ায় অভিযান পরিচালনা করে পুলিশ, এসময় মাদক কারবারি মিজানুর রহমান মিজান কে আটক করে,পরে তার কাছ থেকে ১০ পিচ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে পাটিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জেল্লাল হোসেন জানান, প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে মিজানুর রহমান মিজান কে ১০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এছাড়া  মাদক বিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীরা শুধু বিক্রিই করছে না, বরং বাইরের জেলা থেকে আসা মাদকসেবীদের জন্যও নিরাপদ পরিবেশ নিশ্চিত করছে। অনেক তরুণ পাশের জেলা থেকে এসে এখানে মাদক সেবন করে নির্বিঘ্নে ফিরে যাচ্ছে। ফলে কালীগঞ্জ ধীরে ধীরে আঞ্চলিক মাদককেন্দ্রে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT