ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ১১:২১
ad003
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে দেশজুড়ে ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬ জন। আর ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১৩৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৪০৫ জন। এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬৮ হাজার ৭৮২ জন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT