ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে অবস্থান নেওয়ার আহ্বান

—সিলেট জেলা বিএনপি

author
সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ১১:২৭
ad003
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার মৌলভীবাজার সফরে আসবেন। সফর শেষে তিনি সিলেট হয়ে ঢাকায় ফিরবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০:১৫ মিনিটে প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজার যাবেন। সেখানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে সফল ও উৎসবমুখর করতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানানো যাচ্ছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সফরটি সফল করার আহ্বান জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT