ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ দুপুর ১:৩৫
ad003
অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার।  সেমিনার বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহম্মেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. রাশেদুজ্জামান। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, এখানে আমরা যারা আছি প্রত্যেকের উচিৎ পরিসংখ্যান বিভাগের কার্যক্রমকে সহযোগিতা করা। আমার তথ্যে ভুল থাকলে পরিকল্পনায় ভুল হবে। পরিকল্পনায় ভুল হলে সিদ্ধান্তে ভুল হবে। সিদ্ধান্তে ভুল হলে এর ফলাফলে ভুল হবে। আর সেই ফলাফলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। এই শুমারিতে কিন্তু দেশের একটা পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। এর ফলে আগামীর রাষ্ট্র পরিচালনায় অর্থনৈতিক চিন্তা, কি ধরনের পলিসি গ্রহণ করলে দেশের জন্য ভালো হবে। তা এই জরিপের ফলাফলের উপর নির্ভর করবে। এই জরিপ আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT