ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পুলিশ দম্পতির দ্বারা গৃহপরিচালিকা নির্যাতনের অভিযোগ

author
খুলনা বু্্যরো

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ সকাল ১০:২৯
ad003
খুলনার সোনাডাঙ্গায় তরকারি পরে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার পুলিশের এস আই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র এর বিরুদ্ধে। আজ বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 নির্যাতিত গৃহকর্মী নাম মিলন তিনি নরসিংদীর বাবা-মা বিহীন এতিম মেয়ে ছোটবেলা থেকে এই বাড়িতেই কাজ করেন। প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানা যায়, সোনাডাঙ্গায় একটা বাড়ির বারান্দায় একজন নারীকে একাধিকবার কান ধরে উঠবাশ করানো হসছে এবং লাঠি দিয়ে আঘাত করছেন।

পরবর্তীতে একজন সংবাদকর্মী ও ৩ জন সামাজিক সংগঠনের নারী নেত্রী বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করলে প্রথমে বাধা দেওয়া হয়। পরবর্তীতে ৯৯৯ কল দিয়ে কৌশলে ভিতরে ঢুকেন। ঢুকে ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করেন।

তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াই দিয়ে  আঘাতের চিহ্ন দেখা যায়। কুমড়ার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এই নির্মম ঘটনা ঘটে। এর আগেও ওই নারী গৃহ পরিচালিকার শরীরে বিভিন্ন আঘাতে চিহ্ন পাওয়া যায়।

 সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র দুইজন সোনাডাঙ্গা থানায় পুলিশের চাকুরী করেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় গুরুত্বতার সহিত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT