ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কেন্দ্র শিক্ষকদের নিয়ে মৌলিক প্রশিক্ষণ কর্মশালা

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ সকাল ১১:১১
ad003
কক্সবাজারের টেকনাফে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরে টেকনাফ উপজেলা কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এ কর্মশালা আজ ১৭ জুন ২০২৬ ইংরেজি সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউণ্ডেশন টেকনাফ উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: আশরাফ উল্লাহ'র
সভাপতিত্বে মডেল কেয়ারটেকার সাব্বির আহমদের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম অনীক চৌধুরী।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, টেকনাফ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তাওসীফ উদ্দিন মিজবাহ।

উপস্থিত ছিলেন টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, রেডিও নাফের সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন।

এতে টেকনাফ উপজেলার সকল কেন্দ্রের কেন্দ্র শিক্ষকগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় পবিত্র কুরআন তেলাওয়াত, শিশু মনোবিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা, কমিটির সভা ও কমিউনিটি, কেন্দ্র ব্যবস্থাপনা, সহিহ কুরআন তেলাওয়াত ও মাসয়ালা মাসায়েল শিক্ষা, ইসলামী সহিহ আমল ও নীতি নৈতিকতা, সহিহ কুরআন তেলাওয়াত ও ইলমে তাজবীদ, পাঠদান ও শ্রেণী ব্যবস্থাপনা, শিক্ষা উপকরণ ও সহায়ক ব্যবহার, শিক্ষার্থী ভর্তি, ঝরে পড়া রোধ ও ভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি, পাঠ মূল্যায়ন ও পাঠ মূল্যায়নের প্রয়োজনীয়তা বিষয়ের ওপরে গুরুত্ব সহকারে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপরোক্ত বিষয়ের ওপরে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম অনীক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার কোন ধরনের বিকল্প নেই। এ প্রশিক্ষণ থেকে যা অর্জন করবেন সেটা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়ে তাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন সেটা আমার প্রত্যাশা।

দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল সম্পন্ন হবে বলে ইসলামিক ফাউণ্ডেশন সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT