ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

author
চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ দুপুর ১২:০২
ad003
হবিগঞ্জের চুনারুঘাটে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত মোঃ সবুজ মিয়া (৪৫) উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের বালিয়াড়ি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১৬ জুন)  রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম। জানা গেছে, সোমবার (১৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটলে তাকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি। পরিবার সূত্র জানায়, এদিন সে তালের সাম কাটতে বড় একটি তালগাছে ওঠেন। এক পর্যায়ে তিনি গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT