ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে শিক্ষা প্রতিষ্ঠান মাদকমুক্ত করতে কর্মশালা

author
নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ দুপুর ১২:২০
ad003
নাটোরের সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদকমুক্ত করতে শিক্ষকদের নিয়ে কর্মশালা
করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়। বুধবার মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ
উপস্থাপন করেন জেলা কার্যালয়ের উপ পরিচালক রীফা রাওনাক নীতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার রোস্তম
আলী হেলালী। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি
ও যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকার। নাটোর জেলা কার্যালয়ের প্রসিকিউটর
রায়হান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ইসলামিক ফাউন্ডেন নাটোরের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম ও পরিদর্শক খন্দকার
নাজিম উদ্দিন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, মহারাজা
জে এন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন ও নওপাড়া উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান। বক্তারা একজন নাগরিক হিসেবে
দেশের আগামী প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে যার যার অবস্থান
থেকে শাসন নয়, সুসর্ম্পক তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে
রাখতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। কর্মশালায় জেলার
সাতটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশ গ্রহণ
করেন। আগামী দিনে এসব অংশগ্রহণকারী শিক্ষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানে মাদক
নির্মূলে মেন্টর হিসেবে দায়িত্বপালন করবেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT