ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

author
সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ৫:৪০
ad003
নাটোরের সিংড়া উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে তামাকের ক্ষতিকর প্রভাব ও জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, কসমস-এর নির্বাহী পরিচালক মেহেরাজ মালা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ এবং সাংবাদিক সৌরভ সোহরাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, তামাকের ব্যবহার মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে তামাকের কুফল সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক উপজেলা প্রশাসন, সিংড়া। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT