ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে কৃষি সংশ্লিষ্ট অংশিজনদের সম্মেলন

author
নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ৯:২৫
ad003
নাটোরের বড়াইগ্রামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েল ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষি সংশ্লিষ্ট অংশিজনদের সম্মেলন (পার্টনার কংগ্রেস) অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুল আজিজ।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসনেয়ারা মীরার সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পার্টনার প্রকল্পের রাজশাহী  অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ, নাটোরের অতিরিক্ত উপপরিচালক কল্যান প্রসাদ পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, ইউপি চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা সোলায়মান আলী, রফিকুল ইসলাম বাবলু, আব্দুস সালাম মোল্লা, মিল্টন
আলী, সহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, হযরত আলী, রসুল আশরাফী, উপকারভোগী কৃষক ইশরাত জাহান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ৭০ জন কৃষক প্রতিনিধির অংশ গ্রহন করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT