ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেলদুয়ারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

author
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ সকাল ৮:৪২
ad003
টাঙ্গাইলের দেলদুয়ারে  পুকুরের পানিতে ডুবে একই পরিবারের  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) আনুমানিক বেলা ১১ টার সময় উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু দুইটি হলো নাল্লাপাড়া গ্রামের মো. রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং  নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। নিহতরা সম্পর্কে  চাচা-ভাতিজা বলে জানা গেছে ।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিন সকালে দুই শিশু বাই- সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়।  একপর্যায়ে খেলারছলে পাশের একটি পুকুরে ওই দুই শিশু গোসল করতে নামে। 

এ সময় তারা সাঁতার না জনায়  গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনাটি স্থানীয় লোকজন টের পাওয়ার পর শিশু দুইটিকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT