শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদের নতুন ভবন কাংশা গ্রামে স্থাপনের দাবিতে আজ শুক্রবার সকালে কাংশা বাজারে সর্বস্তরের জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে | নজরুল ইসলামের সভাপতিত্বে আবু সায়েমের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় | এতে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সেনা সদস্য আমিরুল ইসলাম,পল্লি চিকিৎসক ফরিদ মিয়া, নাছির আহাম্মেদ পনির,এনামুল হক এনাম, সাহা আলী, রহমত আলী, বাচ্চু হাজি সহ আরো অনেকেই | বক্তারা কাংশা ইউনিয়নে নতুন ইউনিয়ন পরিষদের ভবন কাংশা গ্রামেই নির্মাণের দাবি জানান | কাংশা গ্রামে উল্লেখযোগ্য কোন উন্নয়নের ছোঁয়া নেই বলে এই গ্রামে ভবন নির্মাণের জোর দাবি জানিয়ে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা | মানবন্ধনে এলাকাবাসী সহ সাবেক ও বর্তমান ইউপি সদস্যরা অংশ গ্রহণ করেন |