ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাজউক অতি তৎপরঃ চেয়ারম্যান রাজউক

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ দুপুর ১২:১৬
ad003
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায়  রাজউক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে রাজউক। নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন, পয়বর্জ্য ব্যবড্থাপনা ও এসটিপি বাস্তবায়ন শীর্ষক সেমিনারে  এ কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।  তিনি আর-ও বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায়  রাজউক অতি তৎপর। বর্জ্যব্যবস্থাপনা ও পয়: নিষ্কাশনে রাজউক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।                      

 গুলশান,বনানী, মহাখালী, নিকেতন ও বারীধারা সোসাইটির নেতৃবৃন্দ, এসটিপি সংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রকৌশলী, এবং  রাজউকের  প্রকৌশলী ও উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে   ১৮ জুন বৃহস্পতিবার  বিকেলে রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠিত দীর্ঘসময় ব্যপী সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।  রাজউকের সদস্য, উন্নয়ন নিয়ন্ত্রণ এরাদুল হক এর সভাপতিত্বে সেমিনারে আরে উপস্থিত ছিলেন সদস্য উন্নয়ন মোঃ জহিরুল ইসলাম,  চীফ ইন্জিনিয়ার  মোঃ মোজাফফর উদ্দিন।      

প্রধান অতিথির বক্তব্যে রাজউক এর চেয়ারম্যান বলেন, গুলশান,বনানী, মহাখালী, নিকেতন ও বারিধারা এলাকার বর্জ্যব্যবস্থাপনায় লেক ও হাতিরঝিলের সমস্যাবলী সমাধানে ওয়াসা,সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্টএলাকাবসাীসহ সকলকে নিয়েই কাজ করতে চাই।  তিনি বলেন, এসটিপি বাস্তবায়নে  সমস্যার সাময়িক সমাধান সম্ভব কিন্তু   এ এলাকার দীর্ঘদিনের এতবড় সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।   

হাতিরঝিলের বর্জ্য সমস্যার মূল সমাধান দাসের কান্দি ওয়াটার ট্রিটমেন্ট সেন্টার।   এসটিপি বাস্তবায়নের ওপর জোর দিয়ে রাজউক এর চেয়ারম্যান বলেন, গুলশান বনানী এসমস্ত এলাকার পাঁচ কাঠার বাড়ীতে নতুন প্ল্যানে এসটিপি বাস্তবায়ন বাধ্যতামূলক করা হবে। বাড়ি গুলোতো সেফটি ট্যান্ক থাকুক আর না থাকুক এসটিপি করতেই হবে। অনুষ্ঠানে এসটিপি বাস্তবায়নে করনীয় ও  অংশীজনদের মতামত গ্রহন করা হয়।  সোসাইটির নেতৃবৃন্দ তাদের মতামত প্রদানে বলেন, নতুন প্ল্যানে এসটিপি বসানোর জন্য  নিশ্চিত করতে হবে।         

এসটিপি বাস্তবায়নে  কোন রকম চ্যালেন্জ আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে  প্রধান প্রকৌশলী মোঃ মোজাফফর উদ্দিন প্রতিবেদক কে  বলেন, যে ভাবে আমরা বিভিন্ন চ্যালেন্জের আশংকা করেছিলাম আসলে সে রকম কোন চ্যালেন্জ নাই বলে আজকে প্রতিয়মান হলো।  বর্জ্যব্যবস্থাপনা ও এসটিপি বাস্তবায়নে কি ভাবে  সফল হওয়া যাবে, এমন প্রশ্নের জবাবে সদস্য উন্নয়ন মোঃ জহিরুল ইসলাম প্রতিবেদককে বলেন,  একাজে সফলতার জন্য  রাজউক এর মতই  অন্যান্য সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতা  ও নগরবাসীর সচেতনতা  আবশ্যক।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT