পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানি ফুড এন্ড ফ্যাশন।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৪ টায় রাজধানীর গুলশানস্থ পাকিস্তান হাই কমিশনে অনু্ষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাকিস্তানি নানারকম ফুড এবং ফ্যাশন সহ পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের প্রদর্শনির আয়োজন করা হয়। ফ্যাশনের জন্য অনুষ্ঠানে পাকিস্তানি স্টল বসানো হয়।
উক্ত অনুষ্ঠানে পাকিস্তানি হাই কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গেরও উপস্থিতি ছিল।
অনুষ্ঠানটির সমাপ্তি হয় রাত ৯ টায়।