টাঙ্গাইলের মধুপুরে পরিত্যাক্ত কূপ থেকে ছাগল তোলতে গিয়ে একই পবরিবারের শিশুসহ ৪ আদিবাসী গারো নিহত হয়েছে। নিহতরা সবাই নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গারো সম্প্রদায়ের লোক।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে পরিত্যক্ত মাটির সেফটি ট্যাংকে গৃহপালিত একটি ছাগল পড়ে যায়। মাটির পরিত্যাক্ত ট্যংকি থেকে প্রথমে গ্রাবিয়েল নকরেক (৪৫) নামের একজন ছাগল উদ্ধার করতে সেফটি ট্যাংক এর ভিতরে প্রবেশ করেন এবং বাহির থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পরে বাড়ির অপর সদস্য বাবুল হাদিমা নামেন। পরে সেও আর উঠে আসে না। এভাবে একে একে আরো ২ জন ট্যাংকি নামেন। এক পর্যায়ে ৪ জনেরই কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিস গিয়ে সেফটি ট্যাংকের ভিতর থেকে চারজনের মৃত দেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় নিহতরা হলো জলই গ্রামের বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫) ও গ্রাব্রিয়েল নকরেক (৪৫)। এরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, পরিত্যাক্ত একটি গর্তে ছাগল পড়ে গেলে, ছাগলটিকে উদ্ধার করতে নেমে একে একে ৪ জন নাইট্রোজেন গ্যাসে দম বন্ধ হয়ে গর্তেই নিহত হয়।