ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ সকাল ১০:০০
ad003
এইচএসসি, আলিম ও সম্মান (অনার্স) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় চার শতাধিক  পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে এক দোয়া মাহফিল ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে "সাফল্য মানে কেবল বড় ডিগ্রি বা সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই জীবনের আসল সার্থকতা" এই মূলবাণীকে সামনে রেখে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিকতা গঠনে উদ্বুদ্ধ করা হয়। 

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর কুরআন তিলাওয়াত এবং 'স্বপ্নীল সাংস্কৃতিক সাহিত্য সংসদের পরিবেশনায় চমৎকার ইসলামী সংগীত অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, হাবিপ্রবি শিবির সভাপতি এটিএম সিফাত উল্লাহ এবং  সেক্রেটারি আনিস আহমেদ। 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর বাবুল আহাম্মেদ, সাবেক আমীর বাবলুর রশীদ, সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম এবং সাবেক সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়ার মাধ্যমে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT