ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় মালসহ ভ্যানচালক নিহত

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ সকাল ১০:১০
ad003
নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় একটি মালবাহি ট্রাক চাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ডেমরা ডগাই এলাকায় সপরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সে ফ্রিজের ওয়েস্টিজ মাল দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। 

জানা গেছে, শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক ভ্যান চালক দুলাল মিয়াকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে সদর থানার (ওসি) সাজেদুর রহমা বলেন ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT