ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

author
লালপুর ( নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ সকাল ১০:৪৮
ad003
লালপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে  শ্রীরাম চন্দ্রের প্রতিকৃতিতে অবমাননা এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস, ভাংচুর ও হুমকির প্রতিবাদে  সনাতনী, মন্দির কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমন্বয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন )  লালপুর উপজেলা পরিষদ গেটের সামনে রাষ্ট্র সবার, ধর্ম যার যার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বাংলদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপেন্দনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালপুর উপজেলা সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, গোপালপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক চন্দ্র বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরবাড়ি পৌর মন্দির কমিটির সাধারণ সম্পাদক মলয় কুমার দাস, লালপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার সুইট, নাটোর জেলা আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পি দাস নান্নু সহ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রতিকৃতি অবমাননা এবং উপাসনালয় ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই অপকর্মের সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT