ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

author
ঢাকা জেলা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ সকাল ১১:২৩
ad003
ঢাকার দোহারে উপজেলা পরিষদের অর্থায়নে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। 

আজ শনিবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলার সুতারপাড়া নিকরা বিলের পাশে বোয়ালিয়া ভাইয়ারকুম বটতলা-টিকরপুর সড়কের পাশে এই গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 

এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম যায়যায়দিনকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর প্রকল্পের অংশ হিসেবে, উপজেলা পরিষদের অর্থায়নে এবছর (ফলজ, বনজ ও ঔষধি) জাতের দুই হাজার চারা রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, আজ প্রায় দুইশত চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বাকি গাছের চারাগুলো রোপন করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT