ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে এক মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা

author
মদন(নেত্রকোনা)প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ দুপুর ১:৫৩
ad003
নেত্রকোনার মদনে মোঃ সানোয়ার হোসেন(২৪) নামে এক মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার। শনিবার(২০শে জুন) এ অভিযান পরিচালনা করেন তিনি। 

দণ্ড প্রাপ্ত হলেন- উপজেলার বাররী রামপুর কান্দাপাড়া গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে সানোয়ার হোসেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করে আসছিল। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে পুলিশের সহযোগিতায় আটক করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শাওলিন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক তাকে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের কারাদণ্ড দেন।ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে সহযোগিতা করেন মদন থানা এস আই আখতারুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)শাওলিন নাহার জানান, মদন উপজেলায় একজনকে মাদকদ্রব্য সেবনের সময় হাতেনাতে পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে।পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদক সেবন ছাড়াও নিজ বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT