মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অদ্য ২০ শে জুন ২০২৬ ইং সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে আটক হন আমির হোসেন রতন (৫৫)। তিনি মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তার মাতাঃতাজমহল বেগম। তিনি মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।
আটকের পর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনার সময় মনোহরদী থানার এস, আই, নিঃ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।