ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অলিম্পিকে জেন্ডার সমতা নিশ্চিতে কমিটি গঠন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ দুপুর ৩:৩৭
ad003
অলিম্পিকে জেন্ডার সমতা নিশ্চিত করতে পাচ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এসোসিয়েশনের (বিওএ) কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার লক্ষে সংগঠনটির সহ-সভাপতি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের ‘জেন্ডার ইকুইটি’ বিষয়ক কমিটি গঠন করা হয়। 

পুলিশ সুত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ডিআইজি তাপতুন নাসরীনকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফিরোজা করীম নেলী, বিওএ-এর এথলেট কমিশনের চেয়ারম্যান ফরহাদ জেসমিন লিটি ও অতিরিক্ত ডিআইজি জান্নাত আরাকে সদস্য মনোনীত করা হয়েছে। বিওএ মহাপরিচালক বৃগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর স্বাক্ষরিত এক সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত ব্যক্তিদের আগামী ২৫ জুনের মধ্যে তাদের লিখিত মতামত বিওএ দপ্তরে পাঠানোর অনুরোধ করা হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অধিকার ও ক্ষমতায়ন জোরদার করার লক্ষে গত ২ জুন একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ব্যারিস্টার সারওয়াত সিরাজ ওই কমিটিরও একজন অন্যতম সদস্য। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি ছাড়াও বাংলাদেশ সুপৃম কোর্টের সিনিয়র আইনজীবী তিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা নিশ্চিত করা, নারী ক্রীড়াবিদ ও সংগঠকদের অধিকার রক্ষা এবং সামগ্রিকভাবে ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন জোরদার করতে এই কমিটি নীতি নির্ধারণী ভূমিকা পালন করবে। কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার সারওয়াত সিরাজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অধিকার ও সুযোগ প্রসারে এবং দেশের অলিম্পিক আন্দোলনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে এই কমিটির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT