ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪
ad003
বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় আজ শনিবার (২০ জুন ২০২৬) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

উল্লেখ্য, মো. নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা এবং বিএনপির একজন কর্মী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন।▫️
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT