ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ জন নিহত

author
সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ সকাল ১০:৩৩
ad003
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ  প্রবাসী নিহত হয়েছেন। 

আজ রোববার (২১ জুন) দেশটির একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীরা হলেন— সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

জানা গেছে, কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে দূতাবাস। স্বজনদের খবর দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT