ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশকে লক্ষ্য করে ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ সকাল ১১:২৪
ad003
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’-গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশ সদস্যদের উদ্দেশে এ ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

মিছিলের একটি ভিডিও রোববার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।আজ সকাল সাড়ে ৬ টার দিকে গাজীপুর মহানগরীর কলম্বিয়া গার্মেন্টেসের সামনে ওই মিছিলটি করা হয়।

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই করা হচ্ছে।তবে ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ‘শাকিল এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT