ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৮ জুন গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন

author
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ সকাল ১১:৩৭
ad003
আগামী ২৮ জুন গোপালগঞ্জ জেলার ১ লাখ ৭৬ হাজার ৫’শ ৬০ জন শিশুকে ভিটামিন “এ ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৩’শ ৯৬ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন “এ ” প্লাস ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫১ হাজার ১’শ ৬৪ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন “এ ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭ টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৬’শ ৭৬ টি অস্থায়ী কেন্দ্রে এসব ভিটামিন “এ ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষ্যে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সিভিল সর্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ, ডাঃ দিবাকর বিশ্বাসসহ স্থানীয় গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT