ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের ধোকায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার তিন

author
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ সকাল ১১:৪৩
ad003
সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে (১৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে এর আগে প্রেমিক ধোকা দিয়ে তার নিজ বাসায় নিয়ে যায় ঐ কিশোরীকে এবং দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠে। 

রোববার (২১ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন। 

এরআগে শনিবার (২০ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন সুমন শেখ (২২) এবং ১৬ বছর বয়সী দুই কিশোর। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে গ্রেপ্তার সুমন শেখের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার দুপুরে সুমন শেখ তাকে ধোঁকা দিয়ে নিজের বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর সুমন শেখসহ আরও কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। 

পরে ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সুমন শেখসহ তিনজনকে গ্রেপ্তার করে। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, ভুক্তভোগী চারজনের নাম উল্লেখ করে শনিবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT