ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ দুপুর ১২:২৪
ad003
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার  সকালে আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, ভোরে দেবগ্রাম এলাকায় একটি সিগন্যালের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টারকে জানানো হলে তিনি রেলওয়ে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন।  আমরা তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে  প্রেরণ করেছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT