ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ দুপুর ১২:০০
ad003
ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক  পঞ্চম শ্রেণি ছাত্রকে বলৎকারের প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এসময় মানববন্ধনে  স্থানীয় শত শত নারী ও পুরুষরা অংশ গ্রহণ করেন। 

আজ সোমবার সকালে ভোলা ধনিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।

এসময় তারা বলেন, অভিযুক্ত শিক্ষক অশোক চন্দ্র দাস কোমলমতি শিক্ষার্থীকে বলৎকার করে শিক্ষক সমাজকে কলংঙ্কিত করেছেন। এধরণের  শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে কোন শিক্ষার্থী নিরাপদ নয়। তাই অতি দ্রুত সময়ের মধ্যে অশোক চন্দ্র দাসকে গ্রেফতার করে আইনের সর্ব্বোচ শাস্তি ও ফাঁসির দাবী করেন তারা। 

উল্লখে, গত ১৫ জুন সোমবার বেলা আনুমানিক ১১ টার দিকে ভোলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক চন্দ্র দাস স্কুল চলাকালিন অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলায় চিলেকোঠায় ডেকে নিয়ে যান। পরে সেখানে ওই শিক্ষার্থীকে জোর পূর্বক বলৎকার করেন। 

পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার মাকে বলেন এরপর  শিক্ষার্থীর পরিবার ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান। এরপর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। 

পরর্তীতে গতকাল রবিবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদি হয়ে ভোলা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT