ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের তেল রফতানিতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ দুপুর ২:২৮
ad003
ইসলাবাদ সমঝোতা চুক্তির আওতায় জ্বালানি তেল রফতানিতে ইরানের উপর থেকে ৬০ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরানের প্রেসিডেন্ট পর্যায়ে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির একটি অন্যতম শর্ত ছিল যে ইরানি তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র; তবে এই প্রত্যাহারের মেয়াদ থাকবে ৬০ দিন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT