ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ বিকেল ৪:১১
ad003
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। 

বিএমডি নিশ্চিত করেছে যে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানীর তুলনামূলকভাবে কাছে, ঢাকার মাত্র ১৬ কিলোমিটার পূর্বে।

তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ও গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT