ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

author
‎ ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ‎

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ সকাল ৯:৩৩
ad003
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে রূপগঞ্জ উপজেলার  বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল করে। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকালে রূপগঞ্জ থানা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে পূর্বাচল ৩শ ফিটে বিক্ষোভ মিছিল হয়। 

রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমনের নেতৃত্বে একটি মিছিল করা হয়, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুর নেতৃত্বেও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এদিকে রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ও সদস্য সচিব মাসুম বিল্লাহ'র নেতৃত্বে  ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্র দলের নেতাকর্মীরা
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT