গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীবন মান উন্নয়নে নুরমিশন বাংলাদেশ এর আয়োজনে ছাগল পালন বিষয়ক কর্মশালা শেষে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠির দুস্থ ও প্রতিবন্দ্বি মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আদমপুর মিশনের হল রুমে কর্মশালা শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এই ছাগল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ডিএলপি ম্যানেজার উইলসন সরেন ও সুপারভাইজার বাদল বাস্কি সহ অন্যরা।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির ৪ জন প্রতিবন্দ্বি সহ মোট ১৪ জনের মাঝে ১৮টি ছাগল বিতরণ করা হয়।