নারায়ণগঞ্জে নাশকতা এড়াতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ১৭ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যম কর্মীদের কাছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয়ে তিনি বলেন গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের সাতটি থানার বিভিন্ন এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা রোধে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ব্যানারে কিছু দুষ্কৃতিকারীরা অস্বস্তিকর ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে জটিকা মিছিল বের করে। তাদের সিসি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সনাক্ত করে আটক করা হয়।
এদিকে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা রোধে নারায়ণগঞ্জ শহর বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর টহল ও পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে।