ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সভা অনুষ্ঠিত

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ দুপুর ৩:২৯
ad003
মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাদারীপুরের আয়োজনে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ চন্দ্র, জেলা রেরেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কে এম হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি শরীফুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক রিপন ঘোষসহ বিভিন্ন ব্যবসায়ীরা।

এ সময় বক্তরা নিরাপদ খাদ্য তৈরীতে একমত পোষণ করেন।খাদ্য তৈরীতে কোন প্রকার রং বা ভেজাল জাতীয় কোন দ্রব্য মেশানো না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT