ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় বজ্রপাতে আহত তিন নারী

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ দুপুর ৩:৩০
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃষ্টির সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তিন নারী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মঠখোলা ও মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মঠখোলা এলাকার হাবিবুলের স্ত্রী স্বপ্না (৪০), হৃদয় মিয়ার স্ত্রী জিনিয়া (২৪) এবং মির্জাপুর গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী সাবিনা (৩২)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হলে তাঁরা আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে জিনিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনের মধ্যে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অন্যজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান বলেন, "বজ্রপাতের ঘটনায় আহত হয়ে তিনজন হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন, অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে রেফার করা হয়েছে। এছাড়া আহত অপর একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।"
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT