ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে চার আওয়ামীলীগ নেতা গ্রেফতার

author
কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ দুপুর ৩:৩৫
ad003
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে কটিয়াদী  থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কটিয়াদী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জামাল মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল-আমিন এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন পায়েল।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে  গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার  হওয়া মো. জামাল মিয়া (৪০) পৌরসভার কামারকোনা মহল্লার মো. মফিজ উদ্দিনের ছেলে, রুহুল আমিন শাকিল (৪৭) বোয়ালিয়া মহল্লার নুরুল আমিনের ছেলে, আল-আমিন (৪৮) মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে এবং মো. মোশাররফ হোসেন পায়েল কটিয়াদী পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কটিয়াদী পূর্বপাড়া মহল্লার আলাউদ্দিন আলারছেলে।

 কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT