ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলামের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন প্রণয়ন কমিটির আহবায়ক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও এন্ড এম) মির্জা গোলাম কিবরিয়।
আজ মঙ্গলবার (২৩ জুন) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে হস্তান্তর কার্যক্রমটির আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডমিন) এ.কে.এ.এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ মিজানুল হক, উপ- ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মোঃ আজিজুল হক, প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব সালেকুর রহমান সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।