ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি সংরক্ষিত মহিলা আসনের এমপির

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
ad003
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রেহানা আক্তার রানু। 

মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ কথা বলেন তিনি। 

এমপি বলেন, কিছুদিন আগে একটা আয়না ঘর দেখলাম। সেই আয়না ঘরে একটা ইলেক্ট্রিক চেয়ার দেখলাম। যেই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেক্ট্রিক শক দেওয়া হতো।আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া, শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেক্ট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার।

এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব ও আন্দোলনের জন্য জনগণকে আহ্বানের কথা উল্লেখ করে তিনি সকলকে সতর্ক করেন।

এই এমপি বলেন, আপনাদের অনৈক্যের কারণে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, জীবনটা কালো করে ছাড়বে।

ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন, সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এজন্য তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT