ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে রেললাইন থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ সকাল ১১:৫২
ad003
সৈয়দপুর-নীলফামারী রেলপথের সৈয়দপুর শহরের ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকায় রেললাইন সংলগ্ন স্থান থেকে মঙ্গলবার (২৩ জুন) মো. মোসলেম নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের বাড়ি নীলফামারী জেলার ডোমারের নয়ানী বাগডোকরা গ্রামে। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো ট্রেনের আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT