ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও চারা বিতরণ

author
নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ সকাল ১১:৫৮
ad003

"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।হাইব্রিড মরিচ, রোপা আমন ধান চাষ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে স্থানীয় কৃষকদের মাঝে এই সব উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াহেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোক্তার, কৃষক দলের নেতৃবৃন্ধসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগিরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় উপজেলার মোট ১,১২০ জন চাষীকে আমন ধানের বীজ, ১০০ জন চাষীকে উন্নত জাতের হাইব্রিড মরিচের বীজ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকদের মাঝে মোট ২,৩৫০টি বিভিন্ন জাতের গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও দেশের কৃষি খাতকে আরও গতিশীল করতে সরকারের এই পুনর্বাসন সহায়তা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে এই সব উন্নত জাতের বীজ, সার ও চারা ব্যবহারের মাধ্যমে এলাকার সামগ্রিক কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT