ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক ১ লাখ ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ দুপুর ১২:০৪
ad003
জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪০ হাজার ১১ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। 

বুধবার (২৪ শে জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

জানাগেছে, সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে ১৪৪ টি স্হায়ী ইপিআই টিকাদান কেন্দ্রসহ মোট ৩৪০ টি সেশনের মাধ্যমে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৫৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। এ সময় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পিইনের বিভিন্ন দিক তুলে ধরেন সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার নাফিয়া ইসলাম। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী রোববার ২৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর দিন নির্ধারণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT