ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধার বিরুদ্ধে মামলা

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ দুপুর ১২:২১
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে বুদ্ধিপ্রতিবন্ধী( ৮) এক  শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার উস্থি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও  স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন  বুদ্ধিপ্রতিবন্ধী  এক শিশুকে  প্রতিবেশী  হেলিম মীর (৭০)  মজা (খাবার )কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে  শিশুটিকে জোরপূর্বক  ধর্ষণ করে । হঠাৎ শিশুটির আচরণে পরিবর্তন দেখা দিলে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে। 

পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম   সত্যতা নিশ্চিত করে বলেন ,এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের  অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে । শিশুর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে  পাঠানো হচ্ছে । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে চেষ্টা চলছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT