ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ডিস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ দুপুর ১২:৪২
ad003
নারায়ণগঞ্জ ডিস ব্যবসায়ী নাসিরকে কুপিয়ে হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের আত্মীয়স্বজন ও এলাকাবাসি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবীরের বরাবর আসামিদের গ্রেপ্তারের দাবীতে ও একটি স্বারকলিপি দেন।

বুধবার (২৪ জুন) সকাল ঢাকা - নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবরোধ করে। অবরোধ সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে থাকে। এসময় সড়কে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরতে হয় আটকে থাকা পরিবহন ও যাএীদের। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে অবরোধ কারীদের সড়ক থেকে সরিয়ে দেন।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, চানমারির মাউরা পট্টি এলাকায় ডিস ব্যবসায়ী নাসির হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ করে তার স্বজন ও এলাকাবাসি বিক্ষোভ করে। এতে সড়কের মধ্যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনা স্হলে গিয়ে আসামিদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়ে অবরোধ কারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT